রৌমারী উপজেলার একটি কেন্দ্রে ভোটগ্রহন স্থগিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মামলাসংক্রান্ত জটিলতায় কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে জেলার রৌমারী উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ সদস্য পদে ভোটগ্রহন স্থগিত করা হয়েছে।
রৌমারী উপজেলায় সদস্য প্রার্থী জাহেদুল ইসলাম মিনুর মনোনয়নপত্র বাতিল হলে হাইকোর্টে রিট করে পুনরায় প্রার্থীতা ফিরে পান। প্রতীক পান ক্রিকেট ব্যাট। পরে নির্বাচন কমিশনে আপিল করা হলে আদালত ৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। এ কারণে সাধারণ সদস্য পদে ভোটগ্রহন স্থগিত রয়েছে। তবে চেয়ারম্যান ও সংরক্ষিত আসনে রৌমারী উপজেলায় ভোটগ্রহন চলছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, আদালতের নির্দেশনা মেনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে পরবর্তী সময়ে শুনানির পর যে নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উলে­খ্য, কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ৬৭ জন এবং সংরক্ষিত আসনে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments (0)
Add Comment