লংমার্চের সমর্থনে ফরিদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর মায়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের প্রতিবাদে ১৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব চত্বরে আহুত লংমার্চের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তাগণ সকলকে লংমার্চে শরিক হওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে শহরের গোয়ালচামটস্থ স্বর্ণকুটির মার্কেটস্থ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা সামসুদ্দিন মাতুব্বর, মাওলানা জাহিদুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, মওলানা মিজানুর রহমান, মুফতি আব্দুল ওহাব, শেখ মো: জাহিদ হাসান প্রমুখ।

Comments (0)
Add Comment