লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ ৪ যুবক আটক

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ ৪ যুবককে আটক করেছে র‌্যাব-১১। রোববার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।
র‌্যাব জানায়, ভোর রাতে পূর্ব আলাদাদপুর গ্রামে কয়েক যুবক অস্ত্রসহ অবস্থান করছে গোপন সংবাদে খবর পেয়ে লেঃ কমান্ডার মোঃ গোলজার হোসেনের নেতৃত্বে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব। এসময় স্থানীয় ডাক্তার বাড়ির একটি বসত ঘর থেকে মনির হোসেন, সাইফুল ইসলাম, আবদুল আজিজ ও জাহিদ হাছান জনি নামের চার যুবককে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ওই ঘরের কাঠের চৌকির নিচ থেকে ৩টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে আজ দুপুরে জানান র‌্যাব- ১১’র ল²ীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা ।

Comments (0)
Add Comment