লক্ষ্মীপুরে কিশোরকে পেটালো এক ইউপি সদস্য

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মো. জুয়েল হোসেন (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে জখম করেছে এক সাবেক ইউপি সদস্য।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের রেনু মিয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মোমিন উল্যা ছেলে (প্রবাসী) মো. আমিন একটি নতুর বাড়ি খরিদ করে তার বাবা ও ছোট ভাই জুয়েলকে দেখা-শুনার দায়িত্ব দেয়। ওই এলাকার একটি প্রভাবশালী মহল তাদের নতুন বাড়িটির বিভিন্ন সময়ে ক্ষয়ক্ষতি করে আসছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আচানক স্থানীয় সাবেক ইউপি সদস্য কবির হাওলাদার উক্ত বাড়ির সামনে শিকল দিয়ে জুয়েলকে বেধড়ক মারপিট করে। এতে জুয়েল মারাত্মক আহত হলে তার অভিবাবকরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে যার রেজিঃ নং-২১৮৬ তাং ১ মে ২০১৫ ইং। পরে জুয়েল বাদী হয়ে শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর থানায় ইউপি সদস্য কবিরকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি নং- ১৯ তাং ১ মে ২০১৫ইং করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের স্থানীয় সাবেক ইউপি সদস্য কবির হাওলাদারকে অভিযুক্ত করে আহত জুয়েল একটি সাধারণ ডায়েরি করে। ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments (0)
Add Comment