রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে বাসের চাপায় তাহিয়া (৮) নামের এক শিশুর প্রাণ হারিয়েছে। আজ বিকেল ৫ টায় আন্ধার ঘর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়ারা জানায়, রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা মিশু পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলই তার মৃুত্য হয়। সে চর জাঙ্গালীয়া গ্রামের আবুল কাশেম খোকনের মেয়ে। কমলনগর থানার এসআই মো. রফিক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।