রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে। এসময় কমপক্ষে ১৫জন আহত হয়েছে বলে জানায় স্থানীয়রা। রবিবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক সড়কের ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রামগতি থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা পার হয়ে চট্রগ্রামগামী নৈশ্য পরিবহন নামের অন্য একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে ওই গাড়ীতে থাকা অনন্ত ১৫ জন যাত্রী আহত হয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামন, সহকারী পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ নাসিম মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যা আল মামুন ভূঁইয়া।