নিজস্ব প্রতিনিধি : : হজ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্যকারী সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ থেকে লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করার নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন।
তাকে বহিষ্কারের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে। হজ ও তাবলীগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করার আট মাস পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই প্রাক্তন সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলো ।
তবে প্রাক্তন এই মন্ত্রীর সংসদ সদস্য পদ থাকবে কী না সে ব্যাপারে কোন সিদ্ধান্ত জানা যায়নি।