লাঞ্চের আগেই সাকিবের তৃতীয় শীকার: কোণঠাসায় ইংল্যান্ড


বাংলাদেশের স্পিনারদের আক্রমণে লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে বসল ইংল্যান্ড। মেহদী হাসান মিরাজ ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে ফেরানর পর সাকিব আল হাসান দ্রুত ২ উইকেট শিকার করলে প্রথম ইনিংসের মতই দলীয় রান ৩০ পার হওয়ার আগেই ৩ উইকেট হারায় ইংলিশরা।

দ্বিতীয় ইনিংসের শুরুতে মিরাজের প্রথম শিকারে পরিণত হন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। দলীয় ২৬ রানে মিরাজের বলে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা কুক। এরপরের ওভারে সাকিবের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন জো রুট। দ্বিতীয় ইনিংসে সাকিব তার ষষ্ঠ ওভারে বের ডাকেটকে ফেরান।

অবশ্য দিনের শুরুটা মোটেও ভাল কাটেনি বাংলাদেশের। ব্যাটিংয়ে দ্বিতীয় দিন বেশ ভালভাবে কাটালেও তৃতীয় দিন প্রথম সেশনে ৪৫ রানে পিছিয়ে থেকে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় দিন ২২১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিন প্রথম সেশনে মাত্র ২৭ রান যোগ করে ৫ উইকেট হারায়।বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment