উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুষ্ঠ ও শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহনের জন্যপ্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন র্যাব, বিজিবি ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল কোর্ট টিম এবং ৪টি ষ্ট্রাইকিং ফোর্স কাজ করবে।
উল্লেখ্য, এবারে কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়াম্যান পদে ৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৬ জন এবং সাধারন ওয়ার্ডের সদস্য পদে ২৮১ জন প্রার্থী আগামী ২৩ শে এপ্রিল ২০১৬ নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছে।