লালমনিরহাটের পাটগ্রামে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৬

পাটগ্রাম সংবাদদাতা:  লালমনিরহাটের পাটগ্রমে বজ্রপাতে শফিকুল ইসলাম (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৬ জন।শুক্রবার(৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। শফিকুল পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকার হামিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার ফাতেমা(২৫), জাহেদুল(৪০), বাপ্পী(২০), ছকিমুদ্দি(৩৫), আমিনুর(৩৬) ও রোকেয়া বেগম(৩৫)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাকে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে ও বাকিদের পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শফিকুল ভূট্টা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। একই সময় বুড়িমারী এলাকায় অপর বজ্রপাতের ঘটনায় ৬ জন আহত হন। তারা সবাই পাথর ভাংগার কাজ করছিলেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পাটগ্রাম হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণব কুমার  জানান, আহত ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment