লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লালমনিরহাট : লালমনিরহাট জেলার বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে সরেয়ার বাজারে সড়ক দুর্ঘটনা দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পৌর এলাকার বানিয়াপাড়ার আজিজ মুন্সির ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও মমিনপুর জোংড়ার রহিমুদ্দিনের ছেলে হোসেন আলী (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুড়িমারী থেকে ঢাকাগামীএকটি যাত্রীবাহী বাস মহাসড়কের সরোয়ার বাজারে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
Comments (0)
Add Comment