লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

হাতীবান্ধা, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামিম ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্রের করুন মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দিকে উপজেলার পুর্ব বেজগ্রাম এলাকায় সেচ পাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, দুপুরে বাড়ীর পাশে জমিতে সেচ দিতে গিয়ে সেচ পাম্পের মটরে তার সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থালে তার মৃত্যু হয়। নিহত শামিম ইসলাম হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পুর্ব বেজগ্রামের বাবুল হোসেনের ছেলে বলে জানান। নিহত শামিম ইসলাম হাতীবান্ধা উপজেলার কেতকী বাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি উর্ত্তিন হন। টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চত করেন।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মতিন সরকার বলেন, কলেজ ছাত্রের বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু বিষয়টি জেনেছি।

Comments (0)
Add Comment