লালমনিরহাটে ট্রাকসহ ১’শ কেজি গাজা উদ্ধার,আটক-২

বাবলু মিয়া,লালমনিরহাট: লালমনিরহাট সদর থানার তিস্তা টোলঘর সংলগ্নে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ এসআই শাহানুরের নের্তৃত্বে অভিযান চালিয়ে ১’শ কেজি গাজাসহ একটি ট্রাক আটক করেছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় পুলিশ সুপার হলরুমে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার এস.এম রশিদুল হক জানান, ঐ দিন আনুমানিক সকাল ৮ টার দিকে তিস্তা টোলঘর সংলগ্নে ১’শ কেজি গাজা ও ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী হলেন কুষ্টিয়া শহরের বিশ্ববিদ্যালয়ের শান্তিডাঙ্গা গ্রামের জালাল মন্ডলের ছেলে হেলাল মন্ডল (২৫) ও একই গ্রামের শরিফুলের ছেলে রবিউল (২৮)। যার ট্রাক নং ১৮৭০৮৩ ও মেট্রো-ট-১১০৪১২। পৃথক একই ট্রাকের দুইবার নম্বার দিয়ে সিন্ডিকেট শরিফুল ট্রাক মালিক দীর্ঘ দিন থেকে গাজা পাচাঁর করে আসছিলো। লালমনিরহাটে এই প্রথম বড় ধরনের গাজার চালান আটক করেছে পুলিশ বলে জানান তিনি। যার আনুমানিক মুল্য প্রায় দশ লক্ষ টাকা।
তিনি সাংবাদিকদের আরো জানান, এরা কুষ্টিয়া থেকে খালি ট্রাক নিয়ে কড়িগ্রামের নাগেশ্বরী এলাকা থেকে এইসব গাজা লোড করে বগুড়্ াযাওয়ার পথে তাদেরকে উক্ত স্থানে আটক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সার্কেল এসপি শহিদ সোহরাওয়ার্দী, সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ডিআইও ওয়ান সামছুল হক, ডিবি ওসি কাওসার আলী প্রমুখ।

Comments (0)
Add Comment