রমজান আলী: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ট্রেন ও কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। সকাল ৭ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান উপজেলার বাইপাস সড়কের ইনশাল্লাহ্ অটোমিলের সামনে সাইকেল আরোহী নুর আলমকে(১৬) ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। সে স্টেশন পাড়া এলাকার ভ্যান চালক রহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে উপজেলার উফারমারা গ্রামের রফিকুল ইসলাম ইউপি সদস্যের ছেলে রিফাত হোসেন(১৫) তার মাসহ সকাল ১১ টার দিকে বাড়ী থেকে বুড়িমারী যাওয়ার পথে পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেনের সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে গুরত্বর আহত হয়। তাকে প্রথমে পাটগ্রাম হাসপাতালে ও পরে রংপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে, চালক পলাতক।’