লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ১৫ বিজিবি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বিজিবি মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বিজিবি রংপুর রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে ছিলেন জেলা ও দায়রা জজ মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজী, জেলা প্রশাসক হাবিবুর রহমান, বিজিবি’র রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল জুলফিকার আলী,লালমনিরহাট মিলিটারী ফার্মের অধিনায়ক কর্ণেল আজিজুল করিম হোসাইনি,১৫ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল বজলুর রহমান হায়াতি,জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর