আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল আশা করছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। স্থানীয় গণমাধ্যমকে অলরাউন্ডার আফ্রিদি বলেন, ‘আগামী বিশ্বকাপকে সামনে রেখে এই মুহূর্তে আমাদের দলটি গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাই এই মেগা ইভেন্টকে মাথায় রেখে আমরা সব সিদ্ধান্ত ও প্রস্তুতি নিচ্ছি এবং সে অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আগামী বছরের টি-২০বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী একটি দল গঠন ও প্রস্তুতির জন্য আমরা সব ব্যবস্থা নিবো। পর্যালোচনাকারী কতিপয় ব্যক্তি আমাদের ক্রিকেট নিয়ে গণমাধ্যমে আমাদের সমালোচনা করেছে বলে আমি জানতে পেরেছি। শ্রীলংকা সফরে অন্য খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা করার জন্য আমরা সরফরাজ আহমেদকে বিশ্রাম দিয়েছিলাম।’
সমগ্র বিশ্বেই জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হয়ে আসছেন আফ্রিদি। করাচিতে দেশের তরুণ ফাস্ট বোলারদের প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার জন্য কিংবদন্তি ওয়াসিম আকরামেরও প্রশংসা করেন আফ্রিদি।
বাংলাদেশেরপত্র/এডিপি/এ