এর আগে, রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালানো হয়। এ হামলায় শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, তার স্ত্রী ড. ইয়াসমীন হকসহ বেশ ক’জন শিক্ষক আহত হন।
রোববার শাবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেতী শেখ হাসিনা ছাত্রলীগের ‘আগাছা’ পরিষ্কার করতে নির্দেশ দেন। শেখ হাসিনার এমন নির্দেশের পরই কেন্দ্রীয় ছাত্রলীগ শাবিপ্রবির ওই তিন নেতাকে সাময়িক বহিষ্কার করে।
বাংলাদেশেরপত্র/ এডি/ আর