শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু রোববার

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার। চলবে ২৩ জুলাই পর্যন্ত। ২৪ ও ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ২৬ জুলাই থেকে প্রশাসনিক কার্যক্রম ও পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা শুরু হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার জোবায়ের আহমেদ চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতিমধ্যে ঈদের আনন্দ পরিবারের সাথে উদযাপন করতে শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তে শুরু করেছে। ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষার্থীরা বাড়িমুখী হওয়ায় ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে।

Comments (0)
Add Comment