শাহরুখের আফসোস

স্পোর্টস ডেস্ক:
কলকাতার ইডেন গার্ডেন; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল। অথচ নেই সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। স্বাগতিক দলকে ছাড়া ফাইনালে স্বাভাবিক ভাবেই হতাশ হওয়ার কথা দলের মালিক ও বলিউড বাদশাহ শাহরুখ খানের। তবে, কিং খানের কণ্ঠে সাকিবদের হতাশা ঝড়লো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেন, ‘মাত্র বুঝলাম ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে না দেখলে কেমন লাগে। বিশেষ করে যখন সাথে ছোট্ট ছেলেটা বসে আছে। যাই হোক মুম্বাই ও চেন্নাইয়ের প্রতি শুভকামনা রইল।’ গত আসরে আইপিএলের চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। আর এর আগে ২০১২ সালেও চ্যাম্পিয়ন ছিল শাহরুখ খানের দল। আর, এবারের আসরে চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।

Comments (0)
Add Comment