শিক্ষকরা হচ্ছেন মোমের মত, নিঃস্বার্থভাবে জ্ঞানের আলো বিলিয়ে যায় -ইনু

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
“তোমরা এ দেশের আগামী দিনের ভবিষ্যত এবং এ দেশ তোমরাই পরিচালনা করবে। আমরা বীরের জাতি, যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি।” শনিবার সকালে কুষ্টিয়া পলিট্যাকনিক অডিটরিয়ামে এডুকেয়ার আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমলমতি শিক্ষার্র্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি শিক্ষার্র্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আরো বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানিদের দালাল ছিলেন এদেশের রাজাকার ও আলবদররা। মুক্তিযোদ্ধারা দেশ ও নিজের প্রাণ রক্ষায় প্রাণপণ যুদ্ধ করেছে অন্যদিকে আমাদের মা-বোনেরা দেশ, প্রাণ ও ইজ্জত রক্ষায় যুদ্ধ করেছেন। আমরা ভাল বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, শান্তির দেশ চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং দেশ ও জাতির কল্যাণের জন্য নিজেকে আত্মনিয়োগ করে তোমরা ভাল লেখাপড়া করে সুন্দর, সমৃদ্ধশালী দেশ গড়বে। শিক্ষকরা হচ্ছে মোমের মত, জ্ঞানের আলো দিতে দিতে একসময় শেষ হয়ে যান ঐ সময় তোমাদেরই আলোর দিশারী হয়ে হাল ধরতে হবে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. শেখ রেজাউল করিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ও জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Comments (0)
Add Comment