শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সাজেদা, আশরাফ করেন কাদেরের


বাংলাদেশেরপত্র ডেস্ক: প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। আর গত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন।

আজ রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের নির্বাচনী অধিবেশনে শীর্ষ এই পদে নাম প্রস্তাবের পর তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

এরপর এই দুই পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment