শৈলকুপায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার কামরুজ্জামান গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা রাতে তার নিজ বাড়ী হাবিবপুর এলাকা থেকে শৈলকুপা থানা পুলিশের এস,আই মিজানুর রহমান তাকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত কামরুজ্জামান পৌর এলাকার হাবিবপুর গ্রামের খন্দকার আলী কদর এর ছেলে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম,এ হাশেম খান জানান, গ্রেফতারকৃত কামরুজ্জামানের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

 

 

Comments (0)
Add Comment