শৈলকুপায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

শৈলকুপা সংবাদদাতা, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় রফিক ওরফে রফি শাহ (৫০) নামে এক মাদক ব্যাবসায়ী কে ২১ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। শনিবার সন্ধায় উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাসেম খান জানান, ফেন্সিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে শৈলকুপা থানার এ এস আই মনির ,সুজন ও মাহাবুব মথুরাপুর গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের রফিক এর বাড়ির মধ্যে থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। সে সময় সেখান থেকে মথুরাপুর গ্রামের জুনাব আলীর ছেলে রফিক ওরফে রফি শাহ কে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Comments (0)
Add Comment