শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার রঘনন্দনপুর গ্রামের তোয়াজ উদ্দিন বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাসেম খাঁন জানান, শৈলকুপা থানা উপ-পরিদর্শক (এসআই) এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার রঘুনন্দনপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ অভিযানকালে মাশরাইল বিশ্বাস নামে এক মানবপাচারকারী দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাশরাইল বিশ্বাস বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ দমন আইনে শৈলকুপা থানায় মামলা রয়েছে। মামলা নং-১০ তা:-১৬/০৬/২০১৫। তাকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।