ঘটনাটি ঘটে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর সিএনজি ষ্টেশনের রাস্তার পাশে মাঠের মধ্যে। নিহতের পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি ছিলো।
পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তির দু’হাত বেধে শারিরিক নির্যাতন করার পর তাকে হত্যা করা হয়। অজ্ঞাত যুবক মুসলমান ছিলো এবং কি কারনে এ হতাকান্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, মামলা নং-৩২, তাং-২৮/০৮/২০১৫।
মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার এস,আই এস.এম আক্তারুজ্জামান জানান, মামলাটির সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে অজ্ঞাত ব্যক্তির নাম ঠিকানা জানা জরুরী।
বাংলাদেশেরপত্র/এডি/আর