শৈলকুপায় ৬ টি ককটেলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে ৬ টি ককটেলসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হল উপজেলার দহকোলা গ্রামের বাবুল মুন্সীর ছেলে শশী (২১) ও বিল্লাল মিয়ার ছেলে রানা (২০)।

সোমবার দুপুরে একই উপজেলার পদমদী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার পদমদী গ্রামে অভিযান চালানো হয়। সে সময় ককটেল বিক্রির সময় ওই গ্রামের একটি চায়ের দোকান থেকে শশী ও রানাকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ককটেল বিক্রি করে আসছিল বলে র‌্যাব জানায়।

 

Comments (0)
Add Comment