শোক দিবস উপলক্ষে রায়পুর রিপোর্টার্স ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

পীরজাদা মাসুদ হোসাইন, রায়পুর: লক্ষ্মীপুর জেলার রায়পুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপি লক্ষ্মীপুর জেলার রায়পুর কেরোয়া পীর বাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে । ক্যাম্পেইনটি উদ্ভোদন করেন পীর ফজলুল্লাহ কমপ্লেক্স ( মসজিদ, মাদ্রাসা, মাঝার শরীফ) এর সভাপতি কাজী জামশেদ কবীর বাক্কিবিল্লাহ। ডাঃ মোঃ কামরুল ইসলাম, মেডিসিন, ডা. এম ফজলুল্লাহ, চক্ষু, ডা. মোঃ আরিফুল ইসলাম, বিডিএস, ডেন্টিষ্ট শাহ আলম লিটন উপস্থিত হয়ে জনগনকে চিকিৎসা দিয়েছেন।
উপস্থিত ছিলেন রায়পুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পীর ফজলুল্লাহ কমপ্লেক্স এর সা. সম্পাদক পীরজাদা মাসুদ হোসাইন, রায়পুর রিপোর্টার্স ক্লাবের সা. সম্পাদক জাকির হোসেন নোমান কাউন্সিলর, উপদেষ্টা নূর আহম্মদ মিলন, সহ- সভাপতি মহিউদ্দীন মিলন, যুগ্ন সাঃ সম্পাদক জিল্লুর রহমান মানিক, প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ রুবেল, নির্বাহী সদস্য আবু মূসা মোহন, রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়া, পীর ফজলুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা কামরুল হুদা বাহার, স্ব্যাস্থ্য পরিদর্শক তছলিম উদ্দিন।

Comments (0)
Add Comment