শ্রীনগরে স্কুল নির্বাচনকে কেন্দ্র করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

শ্রীনগর ও সিরাজদিখান প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
শ্রীনগর উপজেলার রুসদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান, কর্মকর্তা ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারসহ ১৬ জনের নামে আদালতে মামলা করেছেন আব্দুল মঈম কমল।
জানা যায়, গত ১৩ মে তফসিল ঘোষণা করা হয়। ১৭, ১৮ ও ১৯ মে জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ৭ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র জমা দিলে অনেকের জমা না দেওয়ার জন্য একটি পক্ষ বাধাদেয়। ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন, এর মধ্যে ১ জনকে বাতিল করা হয়। ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আব্দুল মঈম কমল মনোনয়নপত্র জমা দিলেও তাকে নিয়ম বহির্ভূতভাবে বাতিল করা হয় বলে তিনি ২৮ মে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালত মুন্সীগঞ্জে দেওয়ানী মোকদ্দমা (২৩০/২০১৫) দায়ের করেন।
এই মামলায় বিবাদী করা হয় রুসদী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন, রুসদী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার সরকার, রুসদী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জীবন দাস, অভিভাবক সদস্য মনজুর রহমান, অভিভাবক সদস্য মো. ফারুক হাওলাদার, অভিভাবক সদস্য আবু মোল্লা, শিক্ষক প্রতিনিধি রিয়াজদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোফাজ্জাল হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নার্গিস পারভিন, দাতা সদস্য আসাদুল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি লুবনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, ডিজি শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আব্দুল মঈম কমল জানান, নির্বাচন থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে নিয়ম বহির্ভূতভাবে। বর্তমান সিলেক্শন কমিটি যাতে কার্যকর না হয়, আদালতের মাধ্যমে এর সুষ্ঠু সমাধানের আশায় আদালতে মামলা করেছি।
শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহানাজ জানান, আমি এ বিষয়ে অবগত নই। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক জানান, ভোটার তালিকায় নাম থাকলেও হাজিরা খাতায় নামের মিল না থাকায় আব্দুল মঈম কমলের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে, ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে কিনা আমি এই বিষয়ে অবগত নই। ২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধন্তে সিলেকশন কমিটি হয়।

Comments (0)
Add Comment