শ্রেষ্ঠ রিপোর্টারের সম্মাননা পেল ঠাকুরগাঁওয়ের নাহিদ রেজা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক প্রজন্ম” পত্রিকায় শ্রেষ্ঠ রিপোর্টারের সম্মাননা পদক পেলেন ঠাকুরগাঁওয়ের তরুন সাংবাদিক নাহিদ রেজা।
গত মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে দৈনিক প্রজন্ম অনলাইন নিউজের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোড়ক উন্মোচন ও প্রচার উদ্ধোধনী শেষে দৈনিক প্রজন্মের শ্রেষ্ঠ দুইজন সাংবাদিক (রিপোর্টার) কে সম্মামনা পদক দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মনিরুন নেছা নিনু।
সম্মামনা পদক প্রপ্তরা হলেন: ০১- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে মোঃ নাহিদ রেজা, ০২- কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন।
উদ্ধোধনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক প্রজন্মের সম্পাদক ও সম্পাদক রিয়াজুল ইসলাম(শুভ)’র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলী, চলচিত্র অভিনেত্রী অঞ্জনা, অভিনেতা মিজু আহমেদ, চিত্র নায়ক বাপ্পারাজ, অভিনেতা হাবিব খান, মিরাক্কেল খ্যাত আনোয়ারুল হক (সজল), অভিনেতা কাজী উজ্জল প্রমূখ।

Comments (0)
Add Comment