সচিবালয়ে লিফটে আটকা পড়লেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে সচিবালয়ের লিফটে ৩৩ মিনিট আটকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে লিফট ভেঙে তাকে উদ্ধার করা হয় বলে সচিবালয়ের নিরাপত্তা শাখা নিশ্চিত করেছে। সোমবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে এঘটনা ঘটলে সোয়া ৪টার দিকে তিনি উদ্ধার হন।
সচিবালয়ে দায়িত্বরত সিনিয়র পুলিশ সুপার (এসপি) জুলফিকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ৩৩ মিনিট পরে লিফটের এক অংশ খুলে মন্ত্রীকে উদ্ধার করা হয়েছে, তিনি এখন সুস্থ রয়েছেন।
প্রধানমন্ত্রী সচিবালয়ে থাকায় স্বাস্থ্যমন্ত্রীর লিফটে আটকে পড়ার বিষয়টি কারও নজরে আসেনি। ৩৩ মিনিট পরে কর্মচারীরা টের পেলে দরজা ভেঙে উদ্ধার করা হয় মন্ত্রীকে।

Comments (0)
Add Comment