‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই’

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। তারা যে কোনো সময় যে কোনো দেশে প্রবেশ করতে পারে। তাই আমাদের সচেতন থাকতে হবে। আজ রবিবার সকালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় কর্মসূচি নির্ধারণ ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বার্নিকাট বলেন, সন্ত্রাসীদের সংখ্যা কম। তাই আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে তাদের মোকাবেলা করা সহজ হবে। এজন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই সহজে সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে।
সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ সরকারকে আরও সোচ্চার হতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওয়ায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।

Comments (0)
Add Comment