আগস্টের শেষ দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু পাকিস্তান সফরের ব্যাপারে আগে নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এখন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলেই বিসিবির প্রতিনিধি দল পাকিস্তান যাবে। এ প্রসঙ্গে বিসিবির মিডিয়ার কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা আমাদের মেয়েদের কোনোভাবেই সংকটের মধ্যে ঠেলে দেব না। নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতে সবকিছু চূড়ান্ত করা হবে।’
উল্লেখ্য, ৩১ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে সালমাদের।