মির্জা ফখরুল বলেন, আজ আমরা একটি বৈরি পরিবেশের মধ্যে বাস করছি। আজ দেশে রাজনৈতিক কোনো পরিবেশ নেই, অর্থনৈতিক পরিবেশ নেই। এ দেশে এখন আমাদের বাঁচার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো বর্তমান সরকারকে হঠাতে হবে। যে সরকার দেশের পরিবেশ ধ্বংস করে, দেশের রাজনীতিকে ধ্বংস করে। সেই সরকারকে হঠানো ছাড়া কোনো পথ নেই।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন. মো. আবুল বাসার ও দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন।