সরিষাবাড়ীতে ভূয়া ডাক্তারসহ ৩ কার্টুন ঔষধ জব্দ

সরিষাবাড়ী প্রতিনিধি:
সরিষাবাড়ী পৌর এলাকার চৌধুরী মোড় নামক স্থানে গত ১২ মার্চ বৃহস্পতিবার ড্রাগ সুপার কতৃক জনসেবা মেডিকেল হলের প্রোপ্রাইটর রাশেদুল ইসলামের ডাক্তারী ভূয়া সনদসহ তিন কার্টুন ঔষধ জব্দ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌর এলাকার চৌধুরী মোড়ে জনসেবা মেডিকেল হলের প্রোপ্রাইটর রাশেদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
বৃহস্পতিবার ওই এলাকায় ড্রাগ সুপার পরিদর্শনে যান। এসময় ড্রাগ সুপার রাশেদুল ইসলামের নিকট বিএমডিসি’র রেজিস্ট্রেশনের কপি দেখতে চাইলে তিনি নিজেকে প্যারামেডিকেল ডাক্তার হিসেবে দাবি করেন এবং একটি ফটোকপি সনদ দেখান, যে সনদে তার ডাক্তার লেখার কোন বৈধতা নাই বলে জানা গেছে।
পরে ড্রাগ সুপার তল্লাশি চালিয়ে তার ফার্মেসিতে থাকা তিন কার্টুন বিনামূল্যে বিতরণের জন্য বিভিন্ন কোম্পানির ফিজিসিয়ান স্যাম্পলের ঔষধ জব্দ করেন, যা বিক্রির উদ্দেশ্যে তার ঔষধ গ্যালারিতে সাজানো ছিল।
এ বিষয়ে জনসেবা মেডিকেল হলের প্রোপ্রাইটর রাশেদুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নি। সরিষাবাড়ী কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

Comments (0)
Add Comment