সাঁড়াশি অভিযানে তিনদিনে আটক ৮ হাজার ছাড়িয়েছে

পুলিশ বলছে, জঙ্গী দমনে তাদের বিশেষ অভিযানে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি আটক করেছে তারা। আটককৃতদের মধ্যে ১১৯ জনের বিরুদ্ধে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩,২৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৪ জন জঙ্গী বলে জানাচ্ছে পুলিশ।
পুলিশ বলছে, জঙ্গী এবং সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে এই অভিযানে আটক করা হচ্ছে এবং আটককৃতদের মধ্যে জঙ্গী ছাড়াও তালিকাভূক্ত আসামী রয়েছে যারা মাদক বিক্রিসহ নানা ধরণের অপরাধে জড়িত। ১০ই জুন থেকে শুুরু হওয়া এই অভিযান এক সপ্তাহ চলবে বলে জানিয়েছিল পুলিশ।

Comments (0)
Add Comment