সাংবাদিক হাবিবুর রহমান মিলন আর নেই

নিজস্ব প্রতিনিধি:  প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন আর নেই।  শনিবার রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর ।
 একুশে পদকপ্রাপ্ত হাবিবুর রহমান মিলন  অসুস্থতার কারণে গত ২ জুন হাসপাতালে ভর্তি হন। তিনি হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
হাবিবুর রহমানের মরদেহ তার ইস্কাটনের বাসায় রাখা হয়েছে। সাবেক সহকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য রবিবার বেলা ১টায় তার কফিন জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নেওয়া হবে পিআইবিতে।
হাবিবুর রহমান মিলনের এক ছেলে পাঁচ মেয়ের মধ্যে এক মেয়ে থাকেন অস্ট্রেলিয়ায়। তিনি দেশে পৌঁছালে সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এই সাংবাদিককে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Comments (0)
Add Comment