সাইবার অপরাধ প্রতিরোধে হচ্ছে কেন্দ্রীয় সংস্থা

সাইবার অপরাধ দমন ও প্রতিরোধের ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গঠন করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ‘সোশ্যাল মিডিয়াসহ সাইবার অপরাধের ওপর নজরদারি জোরদার, সংঘটিত ঘটনা তদন্ত ও দোষীদের শনাক্ত করে এ সংক্রান্ত অপরাধ দমনে দেশের সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের প্রস্তাব প্রস্তুত করেছে বিটিআরসি।’

এতে বলা হয়, প্রস্তাবটি শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment