স্পোর্টস ডেস্ক:ধ
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ দলের সবাই যখন নিজেদের মতো ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন, তখন সাকিব আল হাসান ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায়। আর সেখানে তার দল কলকাতা নাইট রাইডার্সের প্রশংসা করলেন সাবেক ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাস্কার। এক কলামে তিনি লেখেন, ‘বোলিংয়ে টি-টোয়েন্টির ধারণাটাই বদলে দিয়েছে কলকাতা। ওরা চারজন স্পিনার খেলাচ্ছে। পিযুষ চাওলা অসাধারণ বল করছে। নিয়মিত উইকেট নিচ্ছে। বিপক্ষকে রানই করতে দিচ্ছে না। ব্র্যাড হগ বল এমন স্পিন করাচ্ছে, ভারতীয় ব্যাটসম্যানরা, যারা দিন-রাত স্পিন খেলছে, তারাও ওর গুগলিগুলো বুঝতে পারছে না। সাকিব আল হাসান চলে এসেছেন বোলিংয়ের ধার আরও বাড়বে।’