কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর শুরু থেকে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৬০ বলে ৯০ রান করেন। রবীন উথাপ্পা দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন। কলকাতার যে দুটি উইকেটের পতন ঘটেছে তার একটি নেন কাটার মাস্টার মুস্তাফিজ। অন্যটি নেন আশিষ রেডি। ম্যাচসেরা নির্বাচিত হন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর।
এর আগে হায়দরাবাদের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন ইয়ান মরগান। বল হাতে কলকাতার উমেশ যাদব ৩টি ও মরনে মরকেল ২টি উইকেট পান। ১টি উইকেট পান আন্দ্রে রাসেল। সাকিব আল হাসান ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে কোনো উইকেট পান না।