সাদুল্যাপুরে জমিজমা নিয়ে সংঘর্ষ, আহত ১৩

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পশ্চিম কেশালিডাঙ্গা গ্রামে জমিজমা নিয়ে এক সংর্ঘষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ওমর ফারুকের স্ত্রী সুফিয়া বেগম (৩৬), ফুলমিয়ার স্ত্রী জাহানারা বেগম (৩৭), সৈয়দ আলীর ছেলে লিপু মিয়া (৩৫), অপর ছেলে লোটাস মিয়া (২৮), সুরুত আলীর ছেলে শাহ আলম (৪০) ও তার অপর ছেলে শাহাদাত হোসেন (২০) কে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের সৈয়দ আলীর সাথে পার্শ্ববর্তী আলিনার বাজার গ্রামের আব্দুস সালামের সাড়ে ৪ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আব্দুস সালাম ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে আউশ ধান কাটতে গেলে সৈয়দ আলীর লোকজন তাদের বাধা দেয়। ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ রিপোর্ট লেখা সময়ে উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, ঘটনাটি শুনেছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)
Add Comment