দিন কয়েক আগেই উত্তরপ্রদেশে বাম নেতা অতুলকুমার অনজান মন্তব্য করেছিলেন, ‘‘সানির অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে।’’ তার পরই দিল্লিতে যন্তর মন্তরের সামনে কয়েক জন সমাজকর্মী বিক্ষোভ দেখিয়েছিলেন, ‘সানি লিওন ওয়াপাস যাও, মেরে দেশ মে গন্ধ না ফেলাও’। অভিনেত্রী রাখি সবন্তও সানিকে ভারত থেকে নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন। এত সবের পরে সানি মাত্র একবারই টুইট করেছিলেন, “ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।”
সব মিলিয়ে অভিযোগের ঠেলায় সানি কোণঠাসা হয়েছিলেন আগেই, এ বার পুলিশি তলবে তাঁর বিড়ম্বনা আরও বাড়ল বলেই মনে করছেন বলিউডের একাংশ।
বাংলাদেশেরপত্র/এডি/আর