সামনের ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতা

স্পোর্টস ডেস্ক:
গত কাল (সোমবারের) ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল ইংল্যান্ড। নিজেদের শেষ রক্ষা আর করতে পারল না। বাংলাদেশের কাছে হেরে বিদায় নিশ্চিত করল ইংলিশরা। যদিও সামনে তারা আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে। কিন্তু সেটি হবে তাদের আনুষ্ঠানিকতা মাত্র। বিশ্ব ক্রিকেট মূলত ইংল্যান্ডের হাত ধরেই উঠে এসেছে। কিন্তু এই বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা কখনও ছুঁয়ে দেখা হয়নি তাদের। বিশ্বকাপের প্রথম তিন আসরের আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ সালের বিশ্বকাপ আয়োজন করেছিল তারা। ১৯৯৯ সালেও আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের সাথে সহ-আয়োজক ছিল তারা। আগামী ২০১৯ সালের বিশ্বকাপও হবে তাদের দেশে। বিশ্বকাপে মোট তিনবার ফাইনাল খেলার সুযোগ পেয়েছে ইংল্যান্ড। ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ সালের বিশ্বকাপে ফাইনালে অংশ নিয়েছিল তারা। কিন্তু কোনোবারই সেই কাঙ্খিত ট্রফিটি জেতা হয়নি তাদের। এবারের বিশ্বকাপে ভক্তদের হতাশ করেছে তারা। বাংলাদেশের সাথে এর আগে মোট ১৫বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। তার মধ্যে ইংলিশরা জিতেছে ১৩টিতে ও বাংলাদেশ জিতেছে মাত্র দুটিতে। তার মধ্যে ২০১০ সালের ১০ জুলাই ব্রিস্টলে বাংলাদেশ ইংলিশদের হারিয়েছিল ৫ রানে ও গত বিশ্বকাপে তাদের হারিয়েছিল ২ উইকেটে। গত বিশ্বকাপের পর আর ইংলিশদের সাথে দেখা হয়নি বাংলাদেশের। সে কারণে দু’দলের খেলোয়াড়দের মধ্যেও বোঝাপড়া হয়ত একটু কম। সেটি যাই হোক না কেন, মাঠে সবাই সেরাটা দেয়ার চেষ্টাই করে যদিও শেষ পর্যন্ত সেরাটা বলিদানের প্রতিদানটা পেয়ে গেল বাংলাদেশ। যা হোক, এ বিশ্বকাপে এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে খেলেছে তারা। এর মধ্যে তারা শুধু স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে জিতেছে।

Comments (0)
Add Comment