আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা
৫ম ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। রোববার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীর এ তালিকা ঘোষণা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সালথা উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ভাওয়াল ইউনিয়নে – মো.ফারুকউজ্জামান, আটঘর ইউনিয়নে – মোঃ শহিদুল হাসান খান (সোহাগ), গট্টি ইউনিয়নে হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউনিয়নে -মোঃ আশরাফ আলী, মাঝারদিয়া ইউনিয়নে মোঃ আফসারউদ্দিন মাতুব্বর, সোনাপুর ইউনিয়নে, মোঃ খায়রুজ্জামান বাবু, যদুনন্দী ইউনিয়নে, আ.রব মোল্যা, বল্লভদী ইউনিয়নে মো.নুরুল ইসলাম।