আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়নে নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচনের মধ্যেদিয়ে আওয়ামী লীগ জয়লাভ করেছে। আর বিএনপির ভরাডুবি হয়েছে।
জানা গেছে, গত ২৮ মে উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃহসময়ের কান্ডারী, জাতীয় সংসদের মাননীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার জ্যেষ্টপুত্র, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, জননেতা আয়মন আকবার চৌধুরী বাবলু’র মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা) প্রতীক নিয়ে ভাওয়াল, গট্টি, আটঘর, সোনাপুর, রামকান্তুপুর ও বল¬ভদি ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। আর মাঝারদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে জয়লাভ করেন।
এদিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকুর মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের ৭টি ইউনিয়নেই পরাজয় হয়েছে। মাত্র যদুনন্দী ইউনিয়নে নৌকার প্রতীকের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে বিএনপির প্রার্থী ৩১০ ভোট বেশি পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হোন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের ৬টি আওয়ামী লীগ ও ১টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এরমধ্যে যদুনন্দী ইউনিয়নে- আবুল খায়ের মুন্সী (ধানের শীষ) ৪৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীদের সাথে বিএনপির প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছে। ভাওয়াল ইউনিয়নে- আসিফ মওদুদ মাসুম (ধানের শীষ) পেয়েছেন মাত্র ৭২ ভোট, গট্টি- খন্দকার খায়রুল বাসার আজাদ (ধানের শীষ) পেয়েছেন ৩৩৭ ভোট, আটঘর- শাহীনুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ২৭২৮ ভোট, সোনাপুর- মনির মোল্যা (ধানের শীষ) ৩৮৭৭ ভোট, রামকান্তুপুর- সিদ্দীকুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৩৫৪০ ভোট, বল¬ভদি- মজিবর রহমান মোল্যা (ধানের শীষ) প্রতীক পেয়েছেন মাত্র ১৫৭ ভোট, মাঝারদিয়া- হারুন মাতুব্বার (ধানের শীষ) পেয়েছেন মাত্র ১০৮ ভোট।
সব মিলিয়ে আওয়ামী লীগের বিজয়, আর বিএনপির ভরাডুবি হয়েছে। আওয়ামী লীগের এ বিজয় অব্যাহত থাকবে বলে স্থানীয়রা জানিয়েছেন।