সালথায় এক গাঁজা ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ওহিদুজ্জামান মুন্সী (৪৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ওহিদ উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দী গ্রামের কালাই মুন্সীর ছেলে । তার বিরুদ্ধে মাদক বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে।

পলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দী গ্রামে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ওহিদ মুন্সীকে আটক করে। ওহিদ ঐ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ ডী.এম বেলায়েত হোসেন বলেন, ২৫০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক ওহিদ মুন্সীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment