সালথায় এক স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা

আবু নাসের হুসাইন ,সালথা প্রতিনিধি ঃ
ফরিদপুরের সালথায় মা-বাবার সাথে অভিমান করে শামীম মাতুব্বার (১০) নামে এক স্কুল ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শামীম ইউসুফদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র এবং ঐ গ্রামের কামাল মাতুব্বারের ছেলে।
জানা গেছে, সোমবার রাতে মা-বাবার সাথে অভিমান করে ঘরে থাকা ফুরাডান নামক বিষপান করে। বিষপান করার পর আনুমানিক রাত ১০টার দিকে তার পরিবারের লোকজন নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার জন্য রওয়ানা হয়। হাসপাতালে পৌঁছানোর আগে’ পথেই শামীম মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সালথা থানার এস.আই মোঃ ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments (0)
Add Comment