আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতীয় সংসদের মাননীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পির স্বামী ভাষা সৈনিক মরহুম গোলাম আকবার চৌধুরী স্মৃতি ফুটবল টুনামেন্ট ফরিদপুরের সালথায় শুরু হয়েছে। ৬টি দল এ খেলায় অংশগ্রহন করছে। আজ বুধবার বিকালে রসুলপুর একাশ বনাম চন্দ্রপাড়া একাদশের মধ্যেকার খেলাটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু’র পিতা ভাষা সৈনিক মরহুম গোলাম আকবার চৌধুরীর স্মৃতিতে উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া মাঠে একটি ফুটবল টুনামেন্টের খেলা ২২ জুলাই থেকে শুরু হয়েছে। এ টুনামেন্টে ৬টি দল অংশগ্রহন করেছে। রসুলপুর যুব সংঘ এর আয়োজনে বুধবার বিকালে রসুলপুর একাদশ বনাম চন্দ্রপাড়া একাদশের মধ্যেকার খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় দুটি দলে ১-১ গোলে ড্রো হয়। জাকজমক ভাবে খুব শীগ্রই ফাইনাল খেলা অনুষ্টিত হবে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবসংঘ এর সহযোগিতায় উক্ত খেলাটি পরিচালনা করছেন মোঃ জামাল মাতুব্বার।