সালথায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৩ আগষ্ট) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও বিভিন্ন উন্নয়ণমূলক কাজের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ভিডিও কণফারেন্সের সময় ফরিদপুরের সালথা উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সকাল ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সটি দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

এদিকে গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয়, গট্টি উচ্চ বিদ্যালয় ও রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর মিতালী বিদ্যা নিকেতনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর মোল্যা, প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, মোঃ এনায়েত হোসেন, স্কুল শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একই সময় রামকান্তপুর মিতালী বিদ্যা নিকেতনে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাই আজাদ, ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

Comments (0)
Add Comment