সালথায় শ্রমিক লীগ নেতার গ্রেফতার ও যুবলীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক-মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধূরী মাহমুদ আশরাফ টুটু ফরিদপুর কর্তৃক ডিবি পুলিশের গ্রেফতারের প্রতিবাদে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন গংদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের আয়োজনে আজ রবিবার বিকালে সদর বাজারের বাইপাস সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাহিদুজ্জামান সাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, গিয়াস উদ্দীন গিয়াস, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ মাতুব্বার, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, আওয়ামী লীগ নেতা হাজ্বী মোঃ রাশেদ খান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম জাফর, পাভেল রায়হান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, মামুন মিয়া, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়াদ মাতুব্বার, শ্রমিকলীগের সহ-সভাপতি মনির মোল্যা, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক সুজন কুমার রায়, সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক নাইচ হোসেন প্রমূখ।

বক্তারা এসময় বলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন কোন সন্ত্রাস ও চাঁদাবাজ নয়। বাদল হোসেন প্রকৃত একজন ভাল মনের মানুষ। এছাড়াও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটুকে অনাকাঙ্খিতভাবে ফরিদপুরের ডিবি পুলিশে গ্রেফতার ও যুবলীগ নেতা বাদল হোসেন গংদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়। সালথা-নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অবাঞ্চিত ঘোষনা করেন বক্তারা।

Comments (0)
Add Comment