সাহারার গায়ে হলুদ

বিনোদন ডেস্ক:
ধানমন্ডির ফখরুদ্দীন কনভেনশন সেন্টারে গত বুধবার হয়ে গেল চিত্রনায়িকা সাহারার গায়ে হলুদ । এ দিন ফখরুদ্দীন কনভেনশন সেন্টারে জমায়েত হয়েছিলেন পরিচালক শাহাদাত হোসেন লিটন, চিত্রনায়িকা শাবনুরসহ অনেকে। আজ শুক্রবার রাতে মহাখালীর একটি কনভেনশন সেন্টারে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এ দিন প্রযোজক মাহবুবুর রহমান মনিরের সঙ্গে গাটছড়া বাধবেন তিনি। উল্লেখ্য রুখে দাড়াও ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সাহারা বড়পর্দায় পা রাখেন। এরপর বেশকিছু জনপ্রিয় ছবি উপহার দেন তিনি।

Comments (0)
Add Comment